ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

১০ অগ্রাহায়ণ ১৪৩৩, ১৪ জমাদিউস সানি ১৪৪৮

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে আ.লীগ নেতা নিহত

খুলনা প্রতিনিধি

প্রকাশ: ০৮:৩৭, ২৫ নভেম্বর ২০২৬

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে আ.লীগ নেতা নিহত

আব্দুল হালিম। ছবি: সংগৃহীত

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে শেখ আব্দুল হালিম (৪৫) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় এক নেতা নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৮টার দিকে নগরীর দৌলতপুরের কল্পতরু মার্কেট এলাকায় তাকে গুলি করে দুর্বৃত্তরা। মাথা ও বুকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আব্দুল হালিম খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে পরিচিত। তিনি স্থানীয় যুবলীগের রাজনীতির সঙ্গেও জড়িত ছিলেন বলে জানা গেছে।

আব্দুল হালিম ঠিকাদারি ও ঘের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি দৌলতপুর থানাধীন দেয়ানা উত্তর পাড়ার শেখ মোহাম্মদ হোসেনের ছেলে।

হাসপাতালে নিহতের স্বজনরা জানান, কল্পতরু মার্কেট এলাকায় প্রথমে পেছন থেকে তাকে গুলি করা হয়। পরে দুর্বৃত্তরা কাছে গিয়ে আবারও গুলি চালায়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদুল ইসলাম জানান, গুলির ঘটনায় পুলিশ খবর পেয়েছে। কারা এবং কী কারণে তাকে গুলি করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন