ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

১০ অগ্রাহায়ণ ১৪৩৩, ১৪ জমাদিউস সানি ১৪৪৮

নভেম্বরের ২৩ দিনে রেমিট্যান্স এল ২৪২ কোটি ডলার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮:৪৫, ২৫ নভেম্বর ২০২৬

নভেম্বরের ২৩ দিনে রেমিট্যান্স এল ২৪২ কোটি ডলার

ফাইল ছবি

চলতি নভেম্বর মাসের প্রথম ২৩ দিনে দেশে ২৪২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ২২৭ কোটি ১০ লাখ ডলার। সে হিসাবে গত বছরের তুলনায় চলতি বছরের নভেম্বরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৬ দশমিক ৯ শতাংশ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

তথ্য অনুযায়ী, গত ২৩ নভেম্বর এক দিনেই দেশে রেমিট্যান্স এসেছে ৭ কোটি ২০ লাখ মার্কিন ডলার।

এদিকে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের জুলাই থেকে ২৩ নভেম্বর পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৩৮৯ কোটি ৩০ লাখ মার্কিন ডলার। আগের ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ২৪২ কোটি ডলার।

সে হিসাবে চলতি অর্থবছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১১ দশমিক ৯ শতাংশ।

ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন