ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

১০ অগ্রাহায়ণ ১৪৩৩, ১৩ জমাদিউস সানি ১৪৪৮

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে মতবিরোধ, সিদ্ধান্ত হয়নি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮:০০, ২৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৮:০৩, ২৪ নভেম্বর ২০২৬

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে মতবিরোধ, সিদ্ধান্ত হয়নি

ছবি : সংগৃহীত

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে এখনো সমঝোতা হয়নি। মালিকপক্ষ সর্বনিম্ন মাসিক মজুরি ১৫ হাজার ৭০০ টাকা প্রস্তাব করলেও শ্রমিকপক্ষ ২২ হাজার টাকার দাবিতে অনড় রয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের চতুর্থ সভা শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।

মালিকপক্ষের প্রস্তাবে চারটি গ্রেডে যথাক্রমে ১৮ হাজার ৮২৮, ১৭ হাজার ৮৮৭, ১৬ হাজার ৯৯৬ ও ১৫ হাজার ৭০০ টাকা মজুরি নির্ধারণের কথা বলা হয়েছে।

অন্যদিকে, শ্রমিকপক্ষ গ্রেডভেদে ৩৫ হাজার, ৩০ হাজার, ২৭ হাজার ও ২২ হাজার টাকা মজুরি দাবি করেছে।

এর আগে সোমবারের দীর্ঘ বৈঠকেও দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়নি। মঙ্গলবারের সভাতেও ঐকমত্য না হওয়ায় মজুরি নির্ধারণে চূড়ান্ত সুপারিশ আসেনি।

ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন