শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৭:৪১, ২৪ নভেম্বর ২০২৬
ফাইল ছবি
দেশে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৪৫ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, নতুন চারজনের মৃত্যু নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২৪ জনে। আর নতুন রোগী শনাক্ত হওয়ায় এ বছর মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৫ হাজার ৯৮৫ জনে।
এর আগে সোমবার (২৩ নভেম্বর) আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুজনের মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। ওই সময়ে রোগটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১ হাজার ৩৬৭ জন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত বছর দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন। তাঁদের মধ্যে মারা যান ৪১৩ জন। এর আগের বছর ২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন। ওই বছর মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের।
ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।
ঢাকা এক্সপ্রেস/এসআই