ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

১০ অগ্রাহায়ণ ১৪৩৩, ১৩ জমাদিউস সানি ১৪৪৮

ভালো মানুষ গড়াই শিক্ষকের সবচেয়ে বড় সাফল্য: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯:৫২, ২৪ নভেম্বর ২০২৬

ভালো মানুষ গড়াই শিক্ষকের সবচেয়ে বড় সাফল্য: শিক্ষামন্ত্রী

ছবি : সংগৃহীত

শিক্ষকতার সার্থকতা পদমর্যাদা বা বেতনে নয়, বরং কতজন শিক্ষার্থীকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পেরেছেন, তার ওপর নির্ভর করে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীতে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) ২১২তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, একজন শিক্ষকের সবচেয়ে বড় সাফল্য শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলা। পাশাপাশি শিক্ষকতা করতে গিয়ে নিজের জ্ঞান ও দক্ষতা বাড়ানো এবং সমাজ ও দেশের জন্য অবদান রাখাও গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, শিক্ষক নিয়োগ, পদায়ন, বদলি ও পদোন্নতির জটিলতা দূর করতে সরকার কাজ করছে। নিয়োগে স্বচ্ছতা ও যোগ্যতা নিশ্চিত করতে এনটিআরসিএর পরীক্ষার মান বিসিএসের কাছাকাছি নেওয়ার বিষয়েও চিন্তাভাবনা চলছে।

শিক্ষকদের প্রশিক্ষণ আরও আধুনিক ও কার্যকর করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, প্রশিক্ষণে প্রযুক্তির ব্যবহার, সৃজনশীলতা ও বিষয়ভিত্তিক দক্ষতা বাড়াতে হবে। এ ক্ষেত্রে প্রশিক্ষণার্থীদের মতামত ও অভিজ্ঞতাও বিবেচনায় নেওয়া হবে।

ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন