ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

১১ অগ্রাহায়ণ ১৪৩৩, ১৪ জমাদিউস সানি ১৪৪৮

১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুঁশিয়ারি পশ্চিমবঙ্গের মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬:৩৫, ২৫ নভেম্বর ২০২৬

১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুঁশিয়ারি পশ্চিমবঙ্গের মন্ত্রী

ছবি : সংগৃহীত

আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের নিয়ন্ত্রণ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের পরিবহন ও শ্রমমন্ত্রী অর্জুন সিং। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে উত্তর ২৪ পরগনা জেলার কাঁকিনাড়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ হুমকি দেন।

অর্জুন সিং বলেন, ‘আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশের নিয়ন্ত্রণ নিয়ে নেব। অনেক হয়েছে, ওদের আর কোনো অজুহাত চলবে না। বাংলাদেশে যেভাবে হিন্দুদের হত্যা করা হয়েছে, আমরা নিশ্চিতভাবেই তার প্রতিশোধ নেব। এ নিয়ে কোনো সন্দেহ নেই।’

আগামী ডিসেম্বরে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাব্য পরিকল্পনা নিয়ে আলোচনার মধ্যেই তার এমন বক্তব্য সামনে এসেছে। তবে এ বক্তব্যের সঙ্গে একমত নন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের অন্য মন্ত্রী ও বিজেপি নেতারা।

পশ্চিমবঙ্গের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ বলেন, বাংলাদেশের পরিস্থিতি দেশটির অভ্যন্তরীণ বিষয়। তিনি মনে করেন, নেতাদের পারস্পরিক বিরোধে না জড়িয়ে দেশের মানুষের ভবিষ্যৎ ও নতুন বিনিয়োগের বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত।

তিনি আরও বলেন, বাংলাদেশে উত্তেজনা ও অস্থিরতা বাড়লে তার প্রভাব পশ্চিমবঙ্গেও পড়বে। প্রতিবেশী দেশের পরিস্থিতির কারণে সেখানকার অর্থনীতিও চাপে পড়ে। তাই বাংলাদেশে দ্রুত শান্তি ফিরে আসুক, সেটিই তারা চান।

অন্যদিকে, পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বিষয়টিকে আন্তর্জাতিক ইস্যু উল্লেখ করে এ নিয়ে মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র। এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বক্তব্য দেবে। শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের কোনো ভূমিকা নেই।

একই অবস্থান জানিয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। তার মতে, এটি সম্পূর্ণভাবে ভারতের পররাষ্ট্রনীতির বিষয়। এ নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও কেন্দ্রীয় নেতৃত্ব বক্তব্য দেবেন।

শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে আলোচনার মধ্যে পশ্চিমবঙ্গের নেতাদের এমন পরস্পরবিরোধী বক্তব্য নতুন করে আলোচনা তৈরি করেছে।

ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।

ঢাকা এক্সপ্রেস/এসআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন