শিরোনাম
বরগুনা প্রতিনিধি
প্রকাশ: ১৯:২৬, ৭ অক্টোবর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
বরগুনা-বাকেরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে প্রাইভেটকার ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তাওহিদুল ইসলাম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। বুধবার (৭ অক্টোবর) বিকেলে সদর উপজেলার সোনারবাংলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তাওহিদুল ইসলাম বরগুনা সদর উপজেলার ১ নম্বর বদরখালী এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গাজী টেলিভিশনের লোগোযুক্ত একটি প্রাইভেটকার গৌরিচন্না থেকে বরগুনার দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই তাওহিদুল ইসলামের মৃত্যু হয়। দুর্ঘটনায় অটোরিকশার আরও দুই যাত্রী আহত হন।
পরে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে বাবলু নামে একজনের অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাত মো. হাসনাইন পারভেজ বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।
ঢাকা এক্সপ্রেস/এসআই