ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬

২৪ আশ্বিন ১৪৩৩, ২৬ রবিউস সানি ১৪৪৮

টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৯:২৫, ৯ অক্টোবর ২০২৬

টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ফাইল ছবি

মুন্সিগঞ্জ সদর উপজেলার ৪১টি এলাকায় টানা ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ লাইনের রক্ষণাবেক্ষণ ও রাইট অব ওয়ে-সংক্রান্ত কাজের কারণে এ বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

শুক্রবার (০৯ অক্টোবর) জেলা পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার মো. সানোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে পঞ্চসার ৩৩ কেভি ফিডারের জরুরি লাইন রক্ষণাবেক্ষণ ও রাইট অব ওয়ের কাজ করা হবে। এ কারণে আজ সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার আওতাভুক্ত এলাকাগুলো হলো—মিরেশ্বর, পঞ্চসার (ইটখোলা), বাস্তুহারা, গোসাইবাগ, বাগবাড়ী, মুক্তারপুর, খালাসীবাড়ী, নতুনগাঁও, নয়াগাঁও মধ্যপাড়া, মানিকপুর, ইদ্রাকপুর, উত্তর কোটগাঁও, হাসপাতাল, সুপারমার্কেট, পুলিশ ফাঁড়ি, পঞ্চসার, মানিকপুর দশতলা, গনকপাড়া, কোটগাঁও, সরদারপাড়া, মধ্য কোটগাঁও, দেওভোগ, ভিটিশীল মন্দির, মুন্সিগঞ্জ সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়, মুন্সিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, দুর্গাবাড়ী, রামেরগাঁও, জোড়পুকুরপাড়, আধারিয়াতলা, সরকারপাড়া, দক্ষিণ রামগোপালপুর (বাঁশপট্টি), দশকানি, মুক্তারপুর চৌধুরীবাড়ী, দয়াল বাজার, বৈখর, চম্পাতলা, রনছ রুহিতপুর, রনছ পারুলপাড়া, মুক্তারপুর বিসিক, ডিঙ্গাভাঙ্গা ও সড়ক ভবন এলাকা।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, কাজের প্রয়োজনে নির্ধারিত সময়সূচিতে কিছুটা পরিবর্তন হতে পারে। এ ছাড়া কারিগরি প্রয়োজনে যেকোনো সময় বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হতে পারে। এ অবস্থায় সবাইকে বিদ্যুৎ লাইনের কাছাকাছি অবস্থান না করে নিরাপদ দূরত্বে থাকার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার কারণে গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে জেলা পল্লী বিদ্যুৎ সমিতি। একই সঙ্গে বিদ্যুৎ-সংক্রান্ত কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করেছে কর্তৃপক্ষ।

ঢাকা এক্সপ্রেস/এসএস

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন