শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৯:৪৭, ১৩ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৩:৪২, ১৩ অক্টোবর ২০২৬
ছবি: সংগৃহীত
টানা দাম বাড়ার পর বিশ্ববাজারে কিছুটা কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সৌদি আরবে হামলার কারণে তেল সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা এবং রাশিয়া থেকে ডিজেল রপ্তানি বাড়ার সম্ভাবনা, এই দুই বিষয়কে কেন্দ্র করে বিশ্ববাজারে তেলের দামে ওঠানামা চলছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) গ্রিনিচ মান সময় রাত ১২টায় আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৬১ সেন্ট বা শূন্য দশমিক ৫৭ শতাংশ কমে ১০৬ দশমিক ০৪ ডলারে দাঁড়িয়েছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৪৭ সেন্ট বা শূন্য দশমিক ৫ শতাংশ কমে ৯৩ দশমিক ২৭ ডলারে নেমেছে।
এর আগে সোমবার তেলের দাম প্রায় ২ ডলার বেড়েছিল। সেদিন ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০৬ দশমিক ৬৫ ডলারে স্থির হয়, যা গত ১৫ সেপ্টেম্বরের পর সর্বোচ্চ সমাপনী দর।
বিশ্লেষকদের মতে, সৌদি আরবে হামলার কারণে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা দাম বাড়ার চাপ তৈরি করছে। অন্যদিকে, রাশিয়া থেকে ডিজেল রপ্তানি বাড়ার সম্ভাবনা সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা জাগাচ্ছে। এই দুই বিপরীতমুখী প্রভাবের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ওঠানামা দেখা যাচ্ছে।
ঢাকা এক্সপ্রেস/এসএস