ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

২৮ আশ্বিন ১৪৩৩, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৮

যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে ‘হেনস্তা’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯:৫৪, ১৩ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৩:৪২, ১৩ অক্টোবর ২০২৬

যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে ‘হেনস্তা’

ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে হেনস্তার শিকার হয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিমানবন্দরে তাকে লক্ষ্য করে বিক্ষোভ প্রদর্শন করে এ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি করা হয়।

সোমবার (১২ অক্টোবর) রাত থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়ে।

এতে বিমানবন্দর চত্বরে হুইলচেয়ারে বসা ড. ইউনূসের দিকে এগিয়ে এসে কিছু ব্যক্তিকে উচ্চস্বরে আক্রমণাত্মক স্লোগান দিতে দেখা যায়। এসময় তাকে উদ্দেশ করে ‘ইউ আর আ টেররিস্ট’ এবং ‘হোয়াই ইউ কাম হেয়ার’ বলে চিৎকার করতেও শোনা যায়।

এছাড়া বিক্ষোভকারীরা তার বিরুদ্ধে দেশের গণতন্ত্র ধ্বংস করার অভিযোগ তোলেন। সেইসঙ্গে দেশের পুলিশ বাহিনীর ভূমিকা নিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন।

পরে অবশ্য কঠোর নিরাপত্তা ও সহযোগীদের বেষ্টনীতে ড. ইউনূস শান্তভাবে সামনের দিকে এগিয়ে যান। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন