ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

১২ কার্তিক ১৪৩৩, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

ডিবি পুলিশের অভিযানে ৪ কেজি গাঁজাসহ ১জন গ্রেপ্তার

বরগুনা প্রতিনিধি

প্রকাশ: ১৮:১৯, ২৭ অক্টোবর ২০২৬

ডিবি পুলিশের অভিযানে ৪ কেজি গাঁজাসহ ১জন গ্রেপ্তার

ছবি: ঢাকা এক্সপ্রেস

বরগুনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিবি পুলিশ জানায়, মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, পিপিএম (সেবা) এর নির্দেশনায় জেলা জুড়ে মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ডিবি পুলিশের একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে।

গত ২৬ অক্টোবর রাতে বরগুনা সদর থানাধীন ৩নং ফুলঝুড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডের গলাচিপা ব্রিজের দক্ষিণ পাশের ঢাল থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটককৃত ব্যক্তি মো. হিরু হাওলাদার (৩২) বেতাগী উপজেলার কাজীরাবাদ ইউনিয়নের বকুলতলী গ্রামের মৃত: ফারুক হাওলাদার এর ছেলে।

এ বিষয়ে বরগুনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন