ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩, ১০ রবিউস সানি ১৪৪৮

মো. সানোয়ার হোসেনের কবিতা ‘ভেদাভেদের ওপারে’

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৩:৫৯, ২৩ সেপ্টেম্বর ২০২৬

মো. সানোয়ার হোসেনের কবিতা ‘ভেদাভেদের ওপারে’

ছবি: ঢাকা এক্সপ্রেস

ভেদাভেদের ওপারে

ক্ষমতার মসনদে বসে
কেউ নিজেকে বড় ভাবে,
কেউ নত মাথায় দাঁড়িয়ে
নীরবে অপমান সয়।

অথচ ক্ষমতা তো ক্ষণিকের,
আজ যার হাতে রাজদণ্ড,
কাল তার হাতও শূন্য হতে পারে,
সময় কাউকে চিরকাল দেয় না।

মানুষের বৈষম্যে আমি
কেনই বা কষ্ট পাব?
আমার রিজিকের মালিক
উপরে আছেন আল্লাহ।

কেউ প্রাসাদে, কেউ কুঁড়েঘরে-
তবু ক্ষুধার ভাষা এক,
চোখের জলের স্বাদ এক,
মৃত্যুর ঠিকানাও এক।

দিনশেষে সবাই মানুষ,
তবে এত ভেদাভেদ কিসের?
ক্ষমতার অহংকার কিসের,
এই বৈষম্যই বা কিসের?

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন