ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

১ কার্তিক ১৪৩৩, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

সোয়েব মোহাম্মাদের কবিতা ‘অনিদ্রার দেয়ালে চোখ’

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৩:৩৯, ৭ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৩:৩৯, ৭ অক্টোবর ২০২৬

সোয়েব মোহাম্মাদের কবিতা ‘অনিদ্রার দেয়ালে চোখ’

ফাইল ছবি

অনিদ্রার দেয়ালে চোখ

ঘড়ির দেয়ালে গভীর রাত— ছুটে চলেছে ভোরের কাঁটায়,
তন্দ্রাচ্ছন্ন চোখের গভীরে স্বপ্নময় স্মৃতির খেলা!
একটু পর-পর পাহাড়াদারের বাঁশির শব্দ,
তস্করদের সাবধানী পা আঁধার খুঁজে খুঁজে হাঁটছে।

নক্ষত্র ভরা আকাশের দিকে মুখ করে
শীতার্ত কুকুর,
করুণ আর্তনাদে পাড়ার গলি জুড়ে শুন্যতার শোক,
আর এই নিস্তব্ধ শহর জুড়ে শোনা যায় কারখানার সচল যান্ত্রিক হুঙ্কার,
আর শ্রমিকের শরীরে ঝরে ঘাম।

দু’চোখে অনিদ্রা নিয়ে জেগে থাকে দুশ্চিন্তাগ্রস্ত মানুষ,
রোজ এভাবে বিছানায় ছটফট করে ঘুমের খোঁজে।
আমিও পারিনা,প্রাক্তন প্রেমিকার ভাবনারা ভুলিয়ে রাখে ঘুম,
জেনেছি বেকারত্বের থাবায় প্রেমিকার চোখে প্রেমিকের মৃত্যু।
জেনেছি আমাদের আর কখনো কোনো সম্ভাবনা নেই,
স্বার্থপর প্রেমিকা আজ উচ্চবিত্তের নববধূ।

তবু কেনো তারে ভেবে আমার এতো দুঃখ হয়?
তবু কেনো তারে ভেবে রোজ হৃদয় করি ক্ষত,
তবু কেনো তার শোকে আমার চোখে কালো দাগ!

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন