শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:০৫, ১৫ নভেম্বর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
‘বুক অ্যান্ড বুকার্স’ প্রকাশনা সংস্থার উদ্যোগে ‘স্বনামধন্য শতজন’ সম্মাননা পেয়েছেন সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার আমিনা মনসুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক, বিশিষ্ট কবি, কথাসাহিত্যিক ও সাংবাদিক আবদুল জলিল।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে বাংলা একাডেমির কবি আল মাহমুদ লেখক কর্নারে আনুষ্ঠানিকভাবে তাকে এ সম্মাননা দেওয়া হয়। এ সময় বিশিষ্ট কবি, কথাসাহিত্যিক ও নজরুল গবেষক আমিনুল ইসলামসহ দেশের বরেণ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ঐতিহাসিক এ গ্রন্থে সমাজ, সংস্কৃতি, প্রশাসন, মুক্তিযুদ্ধ, শিক্ষা ও সাহিত্যসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণী ব্যক্তিত্বদের অনুপ্রেরণাদায়ী জীবনসংগ্রাম স্থান পেয়েছে। সংকলনটির অন্যতম বিশেষত্ব হলো, এটি সাধারণ কোনো বই নয়। মুদ্রিত সংস্করণের পাশাপাশি এটিকে অত্যাধুনিক অডিও-ভিজ্যুয়াল বুক বা টাচ বুক হিসেবেও প্রস্তুত করা হয়েছে।
আয়োজক প্রতিষ্ঠান ‘বুক অ্যান্ড বুকার্স’-এর স্বত্বাধিকারী ও কবি মায়ারাজ জানান, এ ব্যতিক্রমধর্মী প্রকাশনা নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার প্রতি বাড়তি আগ্রহ তৈরি করবে এবং একটি সুন্দর, জ্ঞানভিত্তিক ও আলোকিত সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।
গ্রন্থটির প্রথম খণ্ডে স্থান পাওয়া ১০ জন আলোকিত মানুষ ও গুণী ব্যক্তিত্ব হলেন—
1. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. শামীম কামাল (এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল)
2. মহান মুক্তিযুদ্ধের অনবদ্য স্মারক বীর মুক্তিযোদ্ধা দেবেশ চন্দ্র স্যান্যাল
3. কবি, কথাসাহিত্যিক, প্রাবন্ধিক ও নাট্যকার আনিসুর রহমান নান্টু
4. চিত্রশিল্পী ও কবি বাইশ কাদির
5. বিশিষ্ট সাহিত্যিক অরূপ কুমার বড়ুয়া
6. শিক্ষক ও সাহিত্যিক মো. আউয়াল মিয়া
7. শিক্ষক ও সাহিত্যিক আবদুল জলিল
8. শাহজাহান শুভ
9. সাংবাদিক ও সাহিত্যিক মনোয়ার হোসেন রতন
10. বইপ্রেমী মো. জহিরুল ইসলাম
ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।
ঢাকা এক্সপ্রেস/এসএস