শিরোনাম
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৫:২৪, ২৪ সেপ্টেম্বর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
স্মার্টফোন এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়। কাজ, বিনোদন, ছবি তোলা, ভিডিও তৈরি কিংবা দৈনন্দিন নানা কাজে এটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হয়ে উঠেছে। ফলে আধুনিক ফিচারসমৃদ্ধ স্মার্টফোনের চাহিদাও বাড়ছে। তবে ফ্ল্যাগশিপ ফোনের দাম অনেকের নাগালের বাইরে।
এমন বাস্তবতায় বাংলাদেশের বাজারে নতুন স্মার্টফোন helio110 নিয়ে এসেছে helio Mobile। প্রতিষ্ঠানটির দাবি, প্রিমিয়াম ডিজাইন, AMOLED ডিসপ্লে, MediaTek Helio G200 চিপসেট, বড় ব্যাটারি ও বিভিন্ন স্মার্ট ফিচারের সমন্বয়ে ফোনটিতে ফ্ল্যাগশিপ অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করা হয়েছে।
কার্ভড ডিজাইন, সঙ্গে রিয়ার ডিসপ্লে
helio110-এর ডিজাইনে রয়েছে 3D Dual Curved Design। স্লিম বডি ও ergonomic grip-এর পাশাপাশি ফোনটিতে PU Leather ও Polycarbonate ব্যবহার করা হয়েছে। Flame Orange ও Navy Blue—দুই রঙে পাওয়া যাবে স্মার্টফোনটি।
ডিজাইনের পাশাপাশি ফোনটির পেছনে রয়েছে Rear View Display। ছোট এই ডিসপ্লেতে notification, সময় ও তারিখ, text ও emoji দেখা যাবে। ভলিউম পরিবর্তনের visual feedback-ও এতে পাওয়া যাবে।
120Hz AMOLED ডিসপ্লে
helio110-এ রয়েছে 6.67-inch 3D Dual Curved AMOLED FHD+ Display। 1080×2400 পিক্সেল রেজ্যুলেশনের ডিসপ্লেটিতে রয়েছে 120Hz refresh rate ও 10-bit colour depth।
এতে সর্বোচ্চ 1000 nits brightness রয়েছে। ফলে উজ্জ্বল পরিবেশেও স্ক্রিনের কনটেন্ট দেখার সুবিধা পাওয়ার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
দীর্ঘসময় ব্যবহারের জন্য Flicker-free Technology, Intelligent Dimming, Circadian Rhythm Sleep Care ও Eye Care-এর মতো ফিচারও রাখা হয়েছে।
পারফরম্যান্সে Helio G200
পারফরম্যান্সের জন্য ফোনটিতে ব্যবহার করা হয়েছে MediaTek Helio G200 chipset। 6nm architecture-এর octa-core processor ও 1100MHz GPU রয়েছে এতে।helio110-এ রয়েছে 8GB RAM, যা Extended RAM-এর মাধ্যমে 16GB পর্যন্ত বাড়ানো যাবে। সঙ্গে রয়েছে 128GB internal storage। ফলে অ্যাপ, ছবি, ভিডিও ও প্রয়োজনীয় ফাইল রাখার জন্য জায়গা পাওয়া যাবে।
৬০০০mAh ব্যাটারি
ফোনটিতে রয়েছে 6000mAh high-density battery। এর সঙ্গে 45W fast charging সুবিধা থাকছে।
প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ফোনের সঙ্গে ৪৫ ওয়াটের চার্জারও দেওয়া হবে। এতে ৩৫ মিনিটে ৫০ শতাংশ পর্যন্ত চার্জ করা যাবে বলে দাবি করা হয়েছে।
64MP ক্যামেরা, 32MP সেলফি
ছবি ও ভিডিও ধারণের জন্য helio110-এ রয়েছে 64MP IMX camera। এতে EIS support থাকায় ভিডিও ধারণের সময় camera shake কমাতে সহায়তা করবে। এর সঙ্গে রয়েছে 2MP macro camera। ক্যামেরায় Live Photo, Dual-View Video, Sports Mode, Document Correction ও Smart Group Photo-এর মতো ফিচার রয়েছে। বিশেষ করে Dual-View Video-এর মাধ্যমে একই সময়ে সামনে ও পেছনের দৃশ্য ধারণ করা যাবে। ভ্রমণ, reaction video কিংবা দৈনন্দিন কনটেন্ট তৈরিতে ফিচারটি কাজে আসতে পারে। সেলফির জন্য রয়েছে 32MP front camera। এতে portrait ও beauty features-ও রয়েছে।

NFC থেকে Android 16
দৈনন্দিন ব্যবহারের জন্য helio110-এ রয়েছে NFC ও Infrared Remote। সঙ্গে রয়েছে Intelligent Noise Reduction ও Dual Speakers। ফোনটির সুরক্ষায় রয়েছে IP64 rating ও Iron Guard protection। দ্রুত আনলকের জন্য In-Display Fingerprint ও Face Unlock রয়েছে। Gyroscope ও Compass-এর মতো ফিচারও রাখা হয়েছে।অপারেটিং সিস্টেম হিসেবে ফোনটিতে রয়েছে Android 16। ভবিষ্যতে Android 17 আপডেট করা যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
দাম ২৬,৯৯৯ টাকা
helio110-এর সঙ্গে গ্রামীণফোনের বান্ডেল অফার থাকছে। বাংলাদেশের বাজারে ফোনটির দাম নির্ধারণ করা হয়েছে ২৬ হাজার ৯৯৯ টাকা। এর সঙ্গে থাকছে ১৫ মাসের সার্ভিস ওয়ারেন্টি।
প্রতিষ্ঠানটির দাবি, এই দামের মধ্যে প্রিমিয়াম ডিজাইন, AMOLED ডিসপ্লে, Helio G200 চিপসেট, 64MP ক্যামেরা, 6000mAh ব্যাটারি, 45W চার্জিং এবং Rear View Display-এর মতো ফিচারের সমন্বয় ফোনটিকে আলাদা করে তুলবে।
ঢাকা এক্সপ্রেস/এসআই