ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩, ১১ রবিউস সানি ১৪৪৮

ভারতের ধনী অভিনেতার তালিকায় শীর্ষে শাহরুখ খান

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৭:৫৭, ২৪ সেপ্টেম্বর ২০২৬

ভারতের ধনী অভিনেতার তালিকায় শীর্ষে শাহরুখ খান

ফাইল ছবি

বলিউডের ‘বাদশা’ শাহরুখ খান ভারতের সবচেয়ে ধনী অভিনেতার তালিকায় আবারও শীর্ষস্থান ধরে রেখেছেন। হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৬ অনুযায়ী, তার মোট সম্পদের পরিমাণ প্রায় ১০ হাজার কোটি রুপি।

অভিনয় থেকে আয়ের পাশাপাশি বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ রয়েছে শাহরুখের। তার সম্পদের বড় একটি অংশ এসেছে প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এবং ক্রীড়া প্রতিষ্ঠান নাইট রাইডার্স স্পোর্টস থেকে।

তবে তালিকায় শীর্ষে থাকলেও গত এক বছরে শাহরুখের সম্পদের পরিমাণ কমেছে। হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৫-এ তার সম্পদের পরিমাণ ছিল ১২ হাজার ৪৯০ কোটি রুপি।

অর্থাৎ এক বছরের ব্যবধানে তার সম্পদ কমেছে প্রায় ২ হাজার ৪৯০ কোটি রুপি।

এর আগে চলতি বছরের শুরুতে প্রকাশিত হুরুন গ্লোবাল রিচ লিস্টে শাহরুখ খানের সম্পদের পরিমাণ ১০ হাজার ৮০০ কোটি রুপি উল্লেখ করা হয়েছিল।

ভারতের ধনী অভিনেতাদের তালিকায় শাহরুখের পর রয়েছেন বলিউডের আরেক কিংবদন্তি অমিতাভ বচ্চন। তার মোট সম্পদের পরিমাণ ৪ হাজার কোটি রুপি।

তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছেন সালমান খান। তার সম্পদের পরিমাণ ৩ হাজার কোটি রুপি।

অন্যদিকে ২ হাজার ৫০০ কোটি রুপি সম্পদ নিয়ে তালিকায় রয়েছেন হৃতিক রোশন।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন