ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

৪ আশ্বিন ১৪৩৩, ০৬ রবিউস সানি ১৪৪৮

‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে বাদ পড়ছেন পাভেল?

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১১:৫২, ১৯ সেপ্টেম্বর ২০২৬

‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে বাদ পড়ছেন পাভেল?

ছবি: সংগৃহীত

জনপ্রিয় নাট্যধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’। এ নাটক থেকে অভিনেতা সাইদুর রহমান পাভেল বাদ পড়ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে। সম্প্রতি তার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।

এর আগে পাভেলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ঘিরে নেটিজেনদের মধ্যে নানা আলোচনা-সমালোচনা হয়। এর পরপরই ‘ব্যাচেলর পয়েন্ট’-এর নতুন অভিনয়শিল্পীদের তালিকায় পাভেলের নাম না থাকায় তাকে ধারাবাহিকটি থেকে বাদ দেওয়ার গুঞ্জন আরও জোরালো হয়।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) পরিচালক কাজল আরেফিন অমি তার ফেসবুক অ্যাকাউন্টে ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শিল্পীদের একটি তালিকা প্রকাশ করেন।

সেখানে ধারাবাহিকটির নিয়মিত ও পরিচিত শিল্পীদের নাম থাকলেও সাইদুর রহমান পাভেলের নাম ছিল না। এ বিষয়টিই পাভেলকে ধারাবাহিকটি থেকে বাদ দেওয়ার গুঞ্জনে নতুন মাত্রা যোগ করেছে।

তবে পাভেলকে সত্যিই ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে বাদ দেওয়া হয়েছে কি না, সে বিষয়ে এখনো নির্মাতা কাজল আরেফিন অমি কিংবা অভিনেতার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া খবরটিকে আপাতত গুঞ্জন হিসেবেই দেখা হচ্ছে।

দীর্ঘদিন ধরে দর্শকদের কাছে জনপ্রিয় ‘ব্যাচেলর পয়েন্ট’। ধারাবাহিকটির বিভিন্ন চরিত্র ও অভিনয়শিল্পীকে ঘিরে দর্শকদের আগ্রহও বরাবরই তুঙ্গে। তাই নতুন তালিকায় পাভেলের নাম না থাকায় স্বাভাবিকভাবেই তৈরি হয়েছে কৌতূহল। এখন দেখার বিষয়, ‘ব্যাচেলর পয়েন্ট’-এর নতুন পর্বগুলোতে পাভেলকে দেখা যাবে কি না। নির্মাতা কিংবা অভিনেতার পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য এলেই বিষয়টি নিয়ে তৈরি হওয়া গুঞ্জনের অবসান হবে।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন