ঢাকা, বুধবার, ২১ অক্টোবর ২০২৬

৫ কার্তিক ১৪৩৩, ০৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

নিয়তিকে মেনে নিয়েছি’, বললেন পরীমনি

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৫:৪০, ২০ অক্টোবর ২০২৬

নিয়তিকে মেনে নিয়েছি’, বললেন পরীমনি

ছবি: সংগৃহীত

পর্দায় অভিনয় দিয়ে পরিচিতি পেলেও ব্যক্তিগত জীবনের নানা ঘটনা নিয়ে প্রায়ই আলোচনায় আসেন পরীমনি। সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি আপত্তিকর ভুয়া ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় নতুন করে আলোচনায় এসেছেন তিনি।

এবার বিষয়টি নিয়ে সরাসরি গণমাধ্যমের সামনে কথা বলেছেন অভিনেত্রী। জানিয়েছেন, এমন পরিস্থিতিতে প্রতিবাদ করা জরুরি, বিশেষ করে যখন প্রযুক্তির অপব্যবহারে নারীরা হয়রানির শিকার হচ্ছেন। সম্প্রতি এআই প্রযুক্তি ব্যবহার করে পরীমনির একটি আপত্তিকর ভুয়া ভিডিও তৈরি করে অন্তর্জালে ছড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় আলোচনা-সমালোচনা। এ ঘটনায় প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানান পরীমনি। ফেসবুক লাইভে এসে অপরাধীদের বিরুদ্ধে সরব হন তিনি। তার এই প্রতিবাদী অবস্থানের প্রশংসা করেছেন অনেকেই। তাদের সমর্থন তাকে আরো সাহস জোগাচ্ছে বলে জানিয়েছেন অভিনেত্রী।

পরীমনি বলেন, ‘সবাই যখন আমার সাহসকে সম্মান জানায়, তখন আরো সাহস পাই। মনে হয়, আমি সঠিক পথে আছি।’ সোমবার (১৯ অক্টোবর) একটি শোরুম উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন পরীমনি। সেখানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের জীবনে বারবার নানা ঝামেলা তৈরি হওয়া প্রসঙ্গেও কথা বলেন তিনি। অভিনেত্রী বলেন, ‘আমার কপালে মনে হয় এটাই লেখা, সারা জীবন ঝামেলা হবে, ঝামেলা নিয়েই যাব। এটা আমি মেনে নিয়েছি। আমার ভালো লাগে, এনজয় করি।’

 

আরও পড়ুন