ঢাকা, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

২২ কার্তিক ১৪৩৩, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

পরীমনির বিরুদ্ধে হেনস্তার ঘটনায় সাংবাদিকের পাশে রাশেদ খাঁন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২:৪২, ৬ নভেম্বর ২০২৬

পরীমনির বিরুদ্ধে হেনস্তার ঘটনায় সাংবাদিকের পাশে রাশেদ খাঁন

ফাইল ছবি

চিত্রনায়িকা পরীমনি ও তার দেহরক্ষীদের হাতে সাংবাদিক হেনস্তার ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক রবিউল ইসলাম রাজুর পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

শুক্রবার (৬ নভেম্বর) বেলা ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, ‘সাংবাদিক রবিউল ইসলাম রাজুকে যেভাবে ব্লেম দিয়ে অপদস্ত করা হয়েছে, আমি এই ঘটনার তীব্র নিন্দা ও ঘৃণা জানাই। আমরা রাজুর সঙ্গে আছি, ইনশাআল্লাহ।’

চব্বিশের জুলাই আন্দোলন চলাকালে রাজুর ভূমিকা স্মরণ করে রাশেদ খাঁন জানান, ‘শেখ হাসিনার ৯০ পার্সেন্ট পতন হয়ে গেছে, ১০ পার্সেন্ট ধাক্কা দাও।’ তখন গুঁড়িগুঁড়ি বৃষ্টি পড়ছিল। নুরুল হক নুরকে আদালতে তোলার জন্য আনা হয়। বৃষ্টির কারণে দুজন সাংবাদিক ছাড়া বাকিরা বারান্দায় ও এদিক-সেদিক অবস্থান নেন।

পুলিশ যখন নুরুল হক নুরকে লিফটে তুলবে, তখন সমকালের মাল্টিমিডিয়া প্রতিবেদক রবিউল ইসলাম রাজু তাকে প্রশ্ন করেন, ‘নুর ভাই, আন্দোলন তো বন্ধ হয়ে গেছে, আপনার কোনো বার্তা আছে?’ জবাবে নুরুল হক নুর বলেন, ‘শেখ হাসিনার ৯০ পার্সেন্ট পতন হয়ে গেছে, ১০ পার্সেন্ট ধাক্কা দাও।’

রাশেদ খাঁন বলেন, ভিডিওটি সমকালের পেজ থেকে আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। সব গণমাধ্যমে ভিডিওটি প্রচারিত হয়। জাতি পায় নতুন শক্তি, সাহস ও নির্দেশনা। আজকের দিনে হয়তো কিছু মানুষের কাছে এই বক্তব্যের গুরুত্ব নেই। কিন্তু গণঅভ্যুত্থানের সময় এটিই ছিল সবচেয়ে সাহসী ও ক্ষুরধার বক্তব্য।

তিনি আরও বলেন, ‘অনেকে এই বক্তব্য শুনেছে, কিন্তু কেউ পেছনের গল্প জানে না। পেছনের সেই গল্প সৃষ্টির নায়ক সমকালের মাল্টিমিডিয়া প্রতিবেদক রবিউল ইসলাম রাজু। অত্যন্ত অমায়িক ও ভালো ছেলে সে। তাকে কখনো রাগতে দেখিনি। সব সময় পরিপাটি থাকে। ঠিক পোশাক-আশাকে সে যেমন পরিপাটি, আচরণ, কথাবার্তা ও ব্যবহারও একই রকম পরিপাটি ও মৃদু। ছেলেটির এক হাতে জন্মগতভাবে ত্রুটি আছে। এটি তাকে কখনো কোনো বাধা সৃষ্টি করতে পারেনি। বরং স্বাভাবিক অনেকের চেয়ে তার ক্যামেরা ধরার ধরন ও ভিডিও সম্পাদনা সুন্দর।’

ভুক্তভোগী সাংবাদিকের পাশে থাকার ঘোষণা দিয়ে রাশেদ খাঁন বলেন, ‘আমি তার সাংবাদিকতা জীবনের সফলতা কামনা করি। তাকে যেভাবে ব্লেম দিয়ে অপদস্ত করা হয়েছে, আমি এই ঘটনার তীব্র নিন্দা ও ঘৃণা জানাই। আমরা রাজুর সঙ্গে আছি, ইনশাআল্লাহ।’

ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন