শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৩৬, ৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ১২:৩৬, ৬ নভেম্বর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
অধ্যক্ষের পদত্যাগের দাবিতে আজিমপুর সড়কের দুই পাশ বন্ধ করে আন্দোলন করছেন রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক গার্হস্থ্য অর্থনীতি কলেজ) শিক্ষার্থীরা।
শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টা থেকে এ অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।
শিক্ষার্থীরা জানান, অবরুদ্ধ অধ্যক্ষ ডক্টর মেহেরুন্নেছাকে ছাড়াতে রাতে পুলিশ তাদের ওপর লাঠিপেটা করেছে। নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর হামলাও চালানো হয়েছে। এতে বেশ কয়েকজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
এর আগে, বৃহস্পতিবার সকাল থেকেই ডক্টর মেহেরুন্নেছাকে নিজ কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। পরে রাতে পুলিশি সহায়তায় অবরুদ্ধ অধ্যক্ষকে সেখান থেকে নিয়ে যাওয়া হয়।
মূলত অনিয়ম, স্বেচ্ছাচারিতা, আবাসিক হলের আসন বাতিলের হুমকি এবং অডিটোরিয়ামের বিদ্যুৎ বিল বাবদ ১২ হাজার ৬০০ টাকা জরিমানা দাবি করায় শিক্ষার্থীরা ক্ষুব্ধ হন।
ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।
ঢাকা এক্সপ্রেস/এসএস