ঢাকা, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

২১ কার্তিক ১৪৩৩, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

এনসিপিতে যোগ দিচ্ছেন গোলাম মাওলা রনির স্ত্রী ফারজানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯:২৬, ৫ নভেম্বর ২০২৬

এনসিপিতে যোগ দিচ্ছেন গোলাম মাওলা রনির স্ত্রী ফারজানা

ছবি : সংগৃহীত

এনসিপিতে যোগ দিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির স্ত্রী ফারজানা আফরোজ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে জামায়াতে ইসলামীর সঙ্গে জোট রাজনীতি, দলের অভ্যন্তরে গণতন্ত্রহীনতা, নারী অধিকার অবমূল্যায়ন এবং পুরোনো রাজনৈতিক সংস্কৃতির পুনরাবৃত্তির অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেন দলটির নেত্রী সামান্তা শারমিন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের আইডিতে একটি বিস্তারিত বিবৃতি দিয়ে তিনি দলত্যাগের ঘোষণা দেন।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন