ঢাকা, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

২১ কার্তিক ১৪৩৩, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

যশোরে তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে আলোচনা ও দোয়া মাহফিল

যশোর প্রতিনিধি

প্রকাশ: ১৪:০৭, ৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৪:০৭, ৫ নভেম্বর ২০২৬

যশোরে তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে আলোচনা ও দোয়া মাহফিল

ছবি: ঢাকা এক্সপ্রেস

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য, সাবেক মন্ত্রী ও যশোরের উন্নয়নের অন্যতম রূপকার তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ নভেম্বর) বেলা ১১টায় সদর উপজেলার হামিদপুর আল-হেরা কলেজ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনজুরুল হক খোকন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের সাবেক অধ্যক্ষ মফিজুল ইসলাম, হামিদপুর গ্রামের বিশিষ্ট সমাজসেবক রবিউল আউয়াল এবং হামিদপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও যশোর জজ কোর্টের এপিপি মনজুরুল মাহমুদ লিটু।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, সহসভাপতি নুর ইমাম, যুগ্ম সম্পাদক অধ্যাপক আসাদুজ্জামান শাহীন, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক তানভীর রায়হান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক পিকুল ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম।

এ সময় বক্তব্য দেন কলেজের অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক আব্দুল হাকাম এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা শওকত আলী।

আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কলেজের আরবি বিভাগের সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল হান্নান। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক হাবিবুর রহমান লেন্টু।

ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন