ঢাকা, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

২০ কার্তিক ১৪৩৩, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

প্রেমবাগে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে তরুণ নিহত

যশোর প্রতিনিধি

প্রকাশ: ১২:৫৬, ৪ নভেম্বর ২০২৬

প্রেমবাগে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে তরুণ নিহত

ফাইল ছবি

যশোরের অভয়নগরের প্রেমবাগ এলাকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল্লাহ আল আপন (২১) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় হোসেন আল আমিন (৩০) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। তাকে খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (০৩ নভেম্বর) রাত ১২টার দিকে যশোর-খুলনা মহাসড়কের অভয়নগর উপজেলার প্রেমবাগ উড়োতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ আল আপন অভয়নগর উপজেলার বুইকারা গ্রামের ওবায়দুল রহমানের ছেলে।

নোয়াপাড়া হাইওয়ে থানার ইনচার্জ ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে প্রতিবেশী হোসেন আলীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বের হন আপন। পরে রাত ১২টার দিকে প্রেমবাগ উড়োতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আপনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত হোসেন আলীকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়।

ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন