শিরোনাম
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ১১:০০, ৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ১১:০০, ৪ নভেম্বর ২০২৬
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আজও (বুধবার) গাজীপুরের গাছা থানার সাইনবোর্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকরা।
বুধবার (০৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়।
পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেলে তাদের লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়েন শ্রমিকরা। জবাবে পুলিশও টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।
এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, সকাল থেকেই পরিস্থিতি ভালো ও স্বাভাবিক ছিল। সাড়ে ৯টার দিকে গাছা থানা এলাকায় দুই থেকে চার হাজার শ্রমিক রাস্তায় নেমেছিলেন। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া হয়। পরে টিয়ারশেল ছুড়ে তাদের সরিয়ে দেওয়া হয়। সকাল সাড়ে ৮টার দিকে জয়দেবপুরের দিকেও শ্রমিকরা এসেছিলেন। তাদেরও সরিয়ে দেওয়া হয়েছে।
ঢাকা এক্সপ্রেস/এসএস