শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৮:২৫, ৪ নভেম্বর ২০২৬
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের কংগ্রেস নির্বাচনে নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ১৬টি আসনের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চারটি আসনে জয় পেয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি। অপরদিকে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের দল ডেমোক্র্যাটরা জয় পেয়েছে ১২টি আসনে।
প্রতিনিধি পরিষদে মোট আসন ৪৩৫টি। কোনো দলকে সেখানে সংখ্যাগরিষ্ঠতা পেতে অন্তত ২১৮টি আসনে জয় পেতে হবে। সর্বশেষ ২০২৪ সালের নির্বাচনে রিপাবলিকান পার্টি মাত্র পাঁচটি আসনের ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল। সাধারণত অল্প ব্যবধানের আসনগুলোতেই প্রতিদ্বন্দ্বিতা বেশি হয়।
সংবাদমাধ্যম সিএনএন তাদের সর্বশেষ আপডেটে এ তথ্য জানিয়েছে।
মঙ্গলবার দেশটির ৫০টি অঙ্গরাজ্যে দিনভর ভোটগ্রহণ শুরু হয়। এর মধ্যে অন্তত ৯টি অঙ্গরাজ্যের ফল আসতে শুরু করেছে। কয়েকটি অঙ্গরাজ্যে এখনো ভোটগ্রহণ চলছে। সেসব রাজ্যের ফল পেতে আরও কয়েক ঘণ্টা সময় লাগবে।
আলজাজিরার তথ্যানুযায়ী, প্রতিনিধি পরিষদের আরও ৪০টি আসনে এগিয়ে আছে রিপাবলিকান পার্টি। অপরদিকে ডেমোক্র্যাটরা এগিয়ে আছে ৩৫টি আসনে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এ সংখ্যা বাড়তে বা কমতে পারে।
অন্যদিকে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের ৩৫টি আসনে গতকাল ভোটগ্রহণ হয়। এতে পাঁচটি আসনে এগিয়ে আছে ডেমোক্র্যাটিক পার্টি। আর দুটিতে এগিয়ে আছে রিপাবলিকানরা। সিনেটে এখন পর্যন্ত কাউকে চূড়ান্তভাবে বিজয়ী ঘোষণা করা হয়নি।
ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।
ঢাকা এক্সপ্রেস/এসএস