শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৮:৩৮, ৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ০৮:৪১, ৪ নভেম্বর ২০২৬
ছবি: সংগৃহীত
ওসৌদি আরবের আভা আন্তর্জাতিক বিমানবন্দর ও খামিস মুশাইত বিমানঘাঁটিতে হামলার দাবি করেছে ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।
হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, ড্রোন দিয়ে আভা বিমানবন্দরে হামলা চালানো হয়েছে।
এতে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানা সম্ভব হয়েছে এবং বিমান চলাচল ব্যাহত হয়েছে বলে দাবি করেন তিনি।
এ ছাড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে খামিস মুশাইত বিমানঘাঁটিতে আরেকটি অভিযান চালানো হয়েছে। ওই হামলায়ও সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হানার দাবি করেন ইয়াহিয়া সারি।
ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।
ঢাকা এক্সপ্রেস/এসএস