ঢাকা, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

১৯ কার্তিক ১৪৩৩, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮

সাবেক এমপি নেছার আহমেদের ছেলে গ্রেপ্তার

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশ: ০৯:৫৯, ৩ নভেম্বর ২০২৬

সাবেক এমপি নেছার আহমেদের ছেলে গ্রেপ্তার

ছবি: ঢাকা এক্সপ্রেস

মৌলভীবাজার-৩ আসনের সাবেক এমপি নেছার আহমেদের কনিষ্ঠ পুত্র ফজলে রাব্বি সাদমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) রাত ৯টার দিকে শহরের একটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় মামলা রয়েছে।

তার বাবা সাবেক এমপি নেছার আহমেদ গত ৫ আগস্টের পর থেকে পলাতক রয়েছেন।

ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।

এ বিষয়ে মৌলভীবাজার মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম  বলেন, এসআই আবু বক্কর  সিদ্দিক তাকে গ্রেপ্তার করেছেন। কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে, তা থানায় গিয়ে বিস্তারিত বলতে পারবো। তাকে আগামীকাল আদালতে সোপর্দ করা হবে। এছাড়া তার বিরুদ্ধে আরও মামলা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, গ্রেপ্তারকৃত সাদমান মৌলভীবাজার শহরে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন