ঢাকা, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

১৯ কার্তিক ১৪৩৩, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮

মৌলভীবাজার যুবলীগ সহসভাপতি নিক্সন গ্রেপ্তার

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশ: ১০:২৯, ৩ নভেম্বর ২০২৬

মৌলভীবাজার যুবলীগ সহসভাপতি নিক্সন গ্রেপ্তার

গৌছ উদ্দিন নিক্সন। ছবি: ঢাকা এক্সপ্রেস

মৌলভীবাজার জেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট গৌছ উদ্দিন নিক্সনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (০২ নভেম্বর) দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গৌছ উদ্দিন নিক্সনের বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় একাধিক মামলা রয়েছে। ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে এসব মামলা দায়ের করা হয়েছে।

ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন

সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক ছিলেন। তবে সম্প্রতি বেশ কিছুদিন ধরে নিজ বাড়িতেই অবস্থান করছিলেন।

মৌলভীবাজার সদর মডেল থানার একটি পুলিশ সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন