ঢাকা, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

২১ কার্তিক ১৪৩৩, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

আন্দোলনের অষ্টম দিনেও উত্তাল শেকৃবি, দ্রুত আইনি পদক্ষেপের দাবি

শেকৃবি প্রতিনিধি

প্রকাশ: ১৭:২০, ৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৭:২১, ৫ নভেম্বর ২০২৬

আন্দোলনের অষ্টম দিনেও উত্তাল শেকৃবি, দ্রুত আইনি পদক্ষেপের দাবি

ছবি: ঢাকা এক্সপ্রেস

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) পুরোনো গবেষণা মাঠ পুনরুদ্ধারের দাবিতে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ সময় মাঠ ফিরে পেতে মামলা করার অগ্রগতি জানতে চান তারা। পাশাপাশি দ্রুত সিন্ডিকেট সভা আহ্বানের দাবি জানান।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পতাকাস্ট্যান্ডের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। পরে মিছিল নিয়ে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে বিক্ষোভ করেন তারা। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আব্দুল লতিফ উপ-উপাচার্য প্রফেসর ড. বেলাল হোসেন ট্রেজারার প্রফেসর আবুল‌ বাশার, প্রক্টর প্রফেসর ড. আরফান আলী ও মাঠ সংক্রান্ত স্টিয়ারিং কমিটির আহ্বায়ক এবং পোস্টগ্র্যাজুয়েট ডিন অধ্যাপক এম. সালাহউদ্দিন আহমদ চৌধুরী সেখানে উপস্থিত হন।

শিক্ষার্থীরা মামলা করার অগ্রগতি জানতে চাইলে অধ্যাপক এম. সালাহউদ্দিন আহমদ চৌধুরী বলেন, ‘কাজ তো চলমান। আমরা ফার্মগুলোর সঙ্গে কথা বলেছি। জমিটি দ্য বেঙ্গল অ্যাগ্রিকালচারাল ইনস্টিটিউটের ছিল। আমাদের কনসার্ন ছাড়াই এটি গণপূর্তের কাছে হস্তান্তর করা হয়েছে। তাই আগে মিস কেস করে রিট করতে হবে।

শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ইমার্জেন্সি কন্ডিশনে অতি দ্রুত সিন্ডিকেট মিটিং আহ্বার করা হবে বলে জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আব্দুল লতিফ ।

এ সময় শিক্ষার্থীরা দ্রুত সিন্ডিকেট সভা আহ্বান করে মাঠ পুনরুদ্ধারে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানান। তাদের দাবি, বিশ্ববিদ্যালয়ের পুরোনো গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনা বাতিল করে মাঠটি বিশ্ববিদ্যালয়ের কাছে ফিরিয়ে দিতে হবে।

ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন