ঢাকা, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

১৯ কার্তিক ১৪৩৩, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮

এইচএসসিতে অকৃতকার্যদের সম্পূরক পরীক্ষা ২ ডিসেম্বর থেকে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০:১৬, ৩ নভেম্বর ২০২৬

এইচএসসিতে অকৃতকার্যদের সম্পূরক পরীক্ষা ২ ডিসেম্বর থেকে

ফাইল ছবি

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় তিন বা ততোধিক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সম্পূরক পরীক্ষার নতুন রূপরেখা তৈরি করেছে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২ ডিসেম্বর থেকে পরীক্ষা শুরু হয়ে ৩১ ডিসেম্বরের মধ্যে ফল প্রকাশ করা হতে পারে।

সোমবার (২ নভেম্বর) বিকেলে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আগামীকাল সম্পূরক পরীক্ষার তারিখ চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। ৪ নভেম্বর বোর্ডের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। ৩১ ডিসেম্বরের মধ্যে ফল প্রকাশের পরিকল্পনা রয়েছে। বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানা যাবে।

ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।

এর আগে গত ৩১ অক্টোবর এইচএসসির ফল প্রকাশ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সম্পূরক পরীক্ষা আয়োজনের পরিকল্পনার কথা জানান। শিক্ষার্থীদের একটি শিক্ষাবর্ষ নষ্ট হওয়া ঠেকাতেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

এ বছর এইচএসসিতে পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। তাদের মধ্যে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। অকৃতকার্য হয়েছেন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন শিক্ষার্থী।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন