ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

৩ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৬ জমাদিউস সানি ১৪৪৮

সংসার ভাঙার পর ইতির কাছে ৩০০ বিয়ের প্রস্তাব

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৮:৩৫, ১৭ নভেম্বর ২০২৬

সংসার ভাঙার পর ইতির কাছে ৩০০ বিয়ের প্রস্তাব

ছবি : সংগৃহীত

সন্তান না হওয়ায় সাত বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটেছে বরিশালের হিজলা উপজেলার জান্নাতুল ইতি আক্তারের। সংসার ভাঙার পর দেশ-বিদেশ থেকে তিন শতাধিক বিয়ের প্রস্তাব পেয়েছেন তিনি। তবে এত প্রস্তাব পেলেও আপাতত নতুন করে সংসার শুরু করতে চান না ইতি। বরং মানসিক বিপর্যয় কাটিয়ে নিজের পায়ে দাঁড়ানো ও আত্মনির্ভরশীল হওয়াকেই এখন জীবনের প্রধান লক্ষ্য হিসেবে দেখছেন তিনি।

সম্প্রতি স্থানীয় একটি সালিসে স্বামীর পা জড়িয়ে ধরে সংসার টিকিয়ে রাখার আকুতি জানানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি প্রকাশ্যে আসার পর ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। একই সঙ্গে অনেকেই ইতির প্রতি সহানুভূতি প্রকাশ করেন।

এরপর দেশ ও বিদেশের বিভিন্ন স্থান থেকে তিন শতাধিক বিয়ের প্রস্তাব পান তিনি। তবে নতুন করে বিয়ের বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত নিতে চান না ইতি।

ইতি জানিয়েছেন, জীবনের এই কঠিন সময় কাটিয়ে আগে নিজেকে গুছিয়ে নিতে চান। নিজের যোগ্যতায় প্রতিষ্ঠিত হওয়া এবং স্বাবলম্বী হওয়াই আপাতত তাঁর অগ্রাধিকার।

ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন