ঢাকা, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

২২ আশ্বিন ১৪৩৩, ২৫ রবিউস সানি ১৪৪৮

শীত আসার আগেই ঢাকার বাতাসে বাড়ছে দূষণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮:২৪, ৭ অক্টোবর ২০২৬

শীত আসার আগেই ঢাকার বাতাসে বাড়ছে দূষণ

ছবি : সংগৃহীত

শীতের সময় ঢাকার বায়ুদূষণ বাড়লেও এবার শীত শুরুর আগেই রাজধানীর বাতাসে দূষণের মাত্রা বেড়েছে। বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের সূচকে গত দুই মাসে একাধিকবার সর্বোচ্চ দূষিত শহরের তালিকায় উঠে এসেছে ঢাকা।

এ সময়ে ঢাকার একিউআই স্কোর ৩০০ ছাড়িয়েছে কয়েকবার। কোনো এলাকার একিউআই স্কোর ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকলে সেটিকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়।

এমনকি কোনো স্থানের একিউআই স্কোর টানা তিন ঘণ্টা ৩০০-এর বেশি থাকলে স্বাস্থ্যগত জরুরি অবস্থা ঘোষণা করা যেতে পারে।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন