ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩, ১২ রবিউস সানি ১৪৪৮

পরিকল্পিতভাবে বাসে আগুন দেয়া হচ্ছে: রিজভী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০:৩৩, ২৫ সেপ্টেম্বর ২০২৬

পরিকল্পিতভাবে বাসে আগুন দেয়া হচ্ছে: রিজভী

ফাইল ছবি

পরিকল্পিতভাবে আগুন লাগিয়ে বাস পোড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর শাহবাগে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে এ সমাবেশ করে ছাত্রদল।

গণমাধ্যমের বরাত দিয়ে রুহুল কবির রিজভী বলেন, পার্শবর্তী দেশের টেলিফোন নাম্বার ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করতে এসব নির্দেশনা দেয়া হচ্ছে।

এসময় বোমাবাজি ও আগুনসন্ত্রাস যারা করছে তাদের স্বাধীনতা ও গণতন্ত্রের শত্রু বলে আখ্যা দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

এর আগে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগ পর্যন্ত একটি প্রতিবাদ র‌্যালি করে ছাত্রদল।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন