ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

১৩ আশ্বিন ১৪৩৩, ১৫ রবিউস সানি ১৪৪৮

পাকিস্তানে ভারতীয় মদতপুষ্ট ৭১ সন্ত্রাসী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮:২৫, ২৮ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ০৮:২৫, ২৮ সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তানে ভারতীয় মদতপুষ্ট ৭১ সন্ত্রাসী নিহত

ছবি: সংগৃহীত

পাকিস্তানের বেলুচিস্তানে ৯৬ ঘণ্টার সন্ত্রাসবিরোধী অভিযানে ৭১ জন সন্ত্রাসী নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী। অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে তারা।

পাকিস্তান সেনাবাহিনীর দাবি, নিহতদের মধ্যে ভারত ও আফগানিস্তান-সমর্থিত সন্ত্রাসীরাও রয়েছে। তবে পাকিস্তানের এই দাবির বিষয়ে এখন পর্যন্ত কাবুল বা নয়াদিল্লির কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এদিকে আফগানিস্তানও পৃথক এক অভিযানে ২৮ জন সশস্ত্র ব্যক্তি নিহত এবং ৩২ জন আহত হওয়ার দাবি করেছে। তবে আফগানিস্তানের এই দাবি প্রত্যাখ্যান করে পাকিস্তান এটিকে ‘হাস্যকর, ভিত্তিহীন ও সম্পূর্ণ অসত্য’ বলে মন্তব্য করেছে।

সাম্প্রতিক সময়ে পাকিস্তান, ভারত ও আফগানিস্তানের মধ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে পাল্টাপাল্টি অভিযোগের মাত্রা বেড়েছে। পাকিস্তানের অভিযোগ, আফগানিস্তানের মাটি ব্যবহার করে তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপি দেশটিতে হামলা চালাচ্ছে। তবে আফগানিস্তান এ ধরনের অভিযোগ অস্বীকার করে আসছে।

এর মধ্যেই পাকিস্তানের কোহাটে সাম্প্রতিক এক হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। হামলার পর দেশটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়।

এ ছাড়া সম্প্রতি পাকিস্তান জানিয়েছে, আফগানিস্তানের ১০টি এলাকায় হামলা চালিয়েছে তারা। এসব এলাকায় ড্রোন শনাক্ত করার পর ওই অভিযান চালানো হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন