ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩, ১০ রবিউস সানি ১৪৪৮

জাতিসংঘ অধিবেশনের ফাঁকে ট্রাম্প-রদ্রিগেজ বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২:৫৮, ২৩ সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ অধিবেশনের ফাঁকে ট্রাম্প-রদ্রিগেজ বৈঠক

ছবি : সংগৃহীত

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ভেনেজুয়েলার অন্তর্বর্তী নেতা ডেলসি রদ্রিগেজের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার নিউইয়র্কে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে হোয়াইট হাউস। দুজনের মধ্যে এটিই ছিল প্রথম সাক্ষাৎ।

হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, বৈঠকে ট্রাম্পের সঙ্গে যুক্তরাষ্ট্রের কয়েকজন শীর্ষ কর্মকর্তাও উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন উপদেষ্টা স্টিফেন মিলার, চিফ অব স্টাফ সুসি ওয়াইলস, অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার কথা রয়েছে রদ্রিগেজের।

জানুয়ারিতে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে আটক করার পর রদ্রিগেজই প্রথম ভেনেজুয়েলার রাষ্ট্রপ্রধান হিসেবে জাতিসংঘে সফর করছেন।

এর আগে মঙ্গলবার জাতিসংঘে দেওয়া ভাষণে ভেনেজুয়েলার প্রসঙ্গ তোলেন ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলাকে একসঙ্গে ধরলে এখন বিশ্বের ৬০ শতাংশের বেশি তেল তাদের রয়েছে।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন