ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩, ১০ রবিউস সানি ১৪৪৮

দক্ষিণ আফ্রিকায় বাড়িতে বন্দুক হামলা, নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২:৪৫, ২৩ সেপ্টেম্বর ২০২৬

দক্ষিণ আফ্রিকায় বাড়িতে বন্দুক হামলা, নিহত ১১

ছবি : সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার ডারবানের একটি উপশহরে বাড়িতে ঢুকে গুলি চালিয়েছে একদল বন্দুকধারী। এতে অন্তঃসত্ত্বা এক নারীসহ ১১ জন নিহত হয়েছেন। আজ বুধবার কোয়াজুলু-নাটাল প্রদেশের প্রিমিয়ার থামসানকা এনতুলি এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, মঙ্গলবার রাত ১১টার কিছু আগে একটি বাড়িতে কয়েকজন অবস্থান করছিলেন। এ সময় সশস্ত্র হামলাকারীরা বাড়িটিতে ঢুকে গুলি চালায়।

হামলায় ১১ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারীও রয়েছেন।

প্রিমিয়ার এনতুলি জানান, হামলার পর দুই ব্যক্তি বেঁচে গেছেন। ডারবান দক্ষিণ আফ্রিকার কোয়াজুলু-নাটাল প্রদেশের প্রধান শহর।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন