ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩, ১১ রবিউস সানি ১৪৪৮

পেজেশকিয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩:৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৬

পেজেশকিয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

ছবি : সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে দুই নেতা বৈঠকে বসেন।

বৈঠকে বাংলাদেশ ও ইরানের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পরে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানান, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাব, বাংলাদেশি প্রবাসী কর্মীদের নিরাপত্তা, রেমিট্যান্স, নৌপথ ও জ্বালানি নিরাপত্তার বিষয় বৈঠকে উঠে আসে।

বাংলাদেশের পক্ষ থেকে কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে মধ্যপ্রাচ্যের সংঘাত দ্রুত সমাধানের আহ্বান জানানো হয়। একই সঙ্গে হরমুজ প্রণালিতে আটকে থাকা বাংলাদেশি কনটেইনার ও জাহাজ নিরাপদে চলাচলের বিষয়ে ইরানের সহযোগিতা চাওয়া হয়।

বৈঠকে আঞ্চলিক স্থিতিশীলতা এবং মধ্যপ্রাচ্যে থাকা বাংলাদেশি কর্মীদের নিরাপত্তার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন। এ অধিবেশনে তিনি ২৪ সেপ্টেম্বর বাংলাদেশের পক্ষে সাধারণ বিতর্কে বক্তব্য দেবেন।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন