ঢাকা, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮

উত্তর-পল্লবীর ওয়ার্ড বিএনপির সভাপতি বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯:৪৯, ৩০ সেপ্টেম্বর ২০২৬

উত্তর-পল্লবীর ওয়ার্ড বিএনপির সভাপতি বহিষ্কার

মফিজুর রহমান মামুন। ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর উত্তর-পল্লবী থানাধীন ৯১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মফিজুর রহমান মামুনকে বহিষ্কার করা হয়েছে। অনৈতিক কার্যকলাপসহ সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে তাকে বহিষ্কার করা হয়।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, মফিজুর রহমান মামুনকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন