ঢাকা, রোববার, ১১ অক্টোবর ২০২৬

২৫ আশ্বিন ১৪৩৩, ২৭ রবিউস সানি ১৪৪৮

আমান উল্লাহ আমান

তারেক রহমানের নেতৃত্বে বিএনপি গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রুপ দেবে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১:০৮, ১০ অক্টোবর ২০২৬

তারেক রহমানের নেতৃত্বে বিএনপি গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রুপ দেবে

ছবি: ঢাকা এক্সপ্রেস

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রুপ দেবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমান উল্লাহ আমান।

তিনি বলেন, গণতান্ত্রিক সংস্কারের জন্যই বিএনপিকে এবার ভোট দিয়েছে জনগণ।

শনিবার (১০ অক্টোবর) দৈনিক বাংলা মোড়ে ৯০ এর গণআন্দোলনে শহীদ জিহাদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।

আমান উল্লাহ বলেন, ১৯৯০ সালে স্বৈরাচার এরশাদের পতনের পর গণতন্ত্র উদ্ধার হলেও আওয়ামী লীগ আবারও স্বৈরাচার হয়ে ফিরে এলো। শতশত গুম খুনের পর চব্বিশে ছাত্র-জনতার অভ্যুত্থানে আবারো রক্ত দিয়ে গণতন্ত্র উদ্ধার করতে হয়েছে। এভাবে আর রক্ত দেয়া যাবে না।

১৯৯০ সালে খালেদা জিয়ার ডাকে শচিবালয় ঘেরাও কর্মসূচিতে মিছিলকে লক্ষ করে এরশাদ সরকারে প্রশাসন গুলি চালায় বলে উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, সেদিন দ্বৈনিক বাংলা মোড়ে গুলিবিদ্ধ হলে শহীদ হন জিহাদ। স্বৈরাচার এরশাদের পতনে শহীদ জিহাদ ছিলেন পথ প্রদর্শক।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন