ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬

২৬ আশ্বিন ১৪৩৩, ২৮ রবিউস সানি ১৪৪৮

রিয়াদগামী ৫ ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১:৫০, ১১ অক্টোবর ২০২৬

রিয়াদগামী ৫ ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

ফাইল ছবি

বাংলাদেশ থেকে রিয়াদগামী মোট ৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে। সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের একের পর এক হামলায় বন্ধ রয়েছে রিয়াদ বিমানবন্দর।

রোববার (১১ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে বিমানের ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের বিজি ৩৩৯ ও বিজি ৩৪০ ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত থাকবে।

এ অবস্থায় এসব ফ্লাইটের যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন