ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

২৯ আশ্বিন ১৪৩৩, ০২ জমাদিউল আউয়াল ১৪৪৮

আমতলীতে ৪৯ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

বরগুনা প্রতিনিধি

প্রকাশ: ১০:১৭, ১৪ অক্টোবর ২০২৬

আমতলীতে ৪৯ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

ছবি: ঢাকা এক্সপ্রেস

বরগুনার আমতলীতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৪৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ২টা ৫০ মিনিটের দিকে উপজেলার হলদিয়া ইউনিয়নের দক্ষিণ তক্তাবুনিয়া এলাকায় এ অভিযান চালানো হয়। স্থানীয় মো. তসলিম মোল্লার বাড়ির সামনে পাকা সড়ক থেকে তাদের হাতেনাতে আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আমতলী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কালীবাড়ি এলাকার বাসিন্দা মো. আলম ফকির (৪২) এবং পটুয়াখালীর কলাপাড়া উপজেলার উত্তর-পশ্চিম চালিতাবুনিয়া এলাকার মো. ননী খলিফা (৪০)।

থানা সূত্রে জানা গেছে, আমতলী থানার উপপরিদর্শক (নিরস্ত্র) মো. শওকত হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায়। এ সময় দুই ব্যক্তির দেহ তল্লাশি করে ৪৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন