ঢাকা, রোববার, ১১ অক্টোবর ২০২৬

২৫ আশ্বিন ১৪৩৩, ২৭ রবিউস সানি ১৪৪৮

বিকাশ এজেন্ট কর্মীর গাড়িতে হামলা, ৩ কোটি টাকা লুট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০:২৯, ১০ অক্টোবর ২০২৬

বিকাশ এজেন্ট কর্মীর গাড়িতে হামলা, ৩ কোটি টাকা লুট

ছবি: ঢাকা এক্সপ্রেস

গাজীপুরের শ্রীপুরে বিকাশ এজেন্টের বহনকারী প্রাইভেটকারে হামলা হয়েছে। এ হামলার পর দুই বস্তায় প্রায় তিন কোটি টাকা লুট করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছে একজন এবং আহত দু’জন।

শুক্রবার (০৯ অক্টোবর) সন্ধ্যায় শ্রীপুরের কর্ণপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ব্যবস্থাপক জানায়, নরসিংদী থেকে নগদ টাকা নিয়ে ফেরার পথে ১০ থেকে ১২টি মোটরসাইকেলে এসে গাড়িটি থামায় দুর্বৃত্তরা। দেশিয় অস্ত্র দিয়ে গাড়ির কাচ ভেঙে গাড়িতে থাকা অ্যাকাউন্টস ম্যানেজার হিমেলকে গুলি করে তারা। আহত হন চালক লাল মিয়া ও এরিয়া ম্যানেজার ফরহাদও।

পরে গাড়িতে থাকা তিন বস্তার মধ্যে দু’টি বস্তা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

এদিকে প্রতিষ্ঠানের দাবি, গাড়িতে মোট চার কোটি টাকার মধ্যে প্রায় তিন কোটি টাকা লুট হয়েছে। তবে তা নিশ্চিত করেনি পুলিশ। এ ঘটনায় তদন্ত চলছে বলে জানায় তারা।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন