ঢাকা, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

২১ আশ্বিন ১৪৩৩, ২৩ রবিউস সানি ১৪৪৮

রাজধানীতে বিপুল মাদকসহ গ্রেফতার ৪৪৭

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০:৫৮, ৬ অক্টোবর ২০২৬

রাজধানীতে বিপুল মাদকসহ গ্রেফতার ৪৪৭

ফাইল ছবি

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে ৪৪৭ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৫৮ টি মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (০৬ অক্টোবর) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ এ তথ্য জানায়।

গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ২৭ জন, লালবাগ বিভাগ ৪৭ জন, ওয়ারী বিভাগ ৫৬ জন, মতিঝিল বিভাগ ৬৭ জন, তেজগাঁও বিভাগ ৭০ জন, মিরপুর বিভাগ ১০১ জন, গুলশান বিভাগ ২৯ জন, উত্তরা বিভাগ ৪৭ জন ও গোয়েন্দা বিভাগ ৩ জনকে গ্রেফতার করেছে।

অভিযানকালে ২টি রামদা, ৩টি চাকু, ৫১ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ১০০০ পিস ইয়াবা, ৫১ পুরিয়া হেরোইন, ১৯ বোতল ফেন্সিডিল, নগদ ১৬ হাজার ২০০ টাকা ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন