ঢাকা, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

১৬ আশ্বিন ১৪৩৩, ১৮ রবিউস সানি ১৪৪৮

রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেফতার ৪৩৯

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০:২৯, ১ অক্টোবর ২০২৬

রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেফতার ৪৩৯

ফাইল ছবি

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৯ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৩১ টি মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (০১ অক্টোবর) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ২৮ জন, লালবাগ বিভাগ ৫৭ জন, ওয়ারী বিভাগ ৩৭ জন, মতিঝিল বিভাগ ৫৫ জন, তেজগাঁও বিভাগ ৭৯ জন, মিরপুর বিভাগ ৯৬ জন, গুলশান বিভাগ ২৮ জন, উত্তরা বিভাগ ৩৮ জন, গোয়েন্দা বিভাগ ২০ জন ও সিটিটিসি ১ জনকে গ্রেফতার করেছে।

অভিযানকালে ১৫২ কেজি ১৫০ গ্রাম গাঁজা, ৭০২৮ পিস ইয়াবা, ১৭৫ গ্রাম হেরোইন, ১৩টি মোবাইল ফোন, ১টি মোটরসাইকেল, ১টি ছোরা, ১টি রামদা, ১টি চাপাতি, ২টি সুইস গিয়ার চাকু, ১টি মাইক্রোবাস ও ১টি প্রাইভেটকার উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন