ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

২৯ আশ্বিন ১৪৩৩, ০২ জমাদিউল আউয়াল ১৪৪৮

বিএনপির সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০:৪০, ১৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ১০:৪০, ১৪ অক্টোবর ২০২৬

বিএনপির সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই

ফাইল ছবি

ঢাকা-৪ ও ৫ আসনের সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত সোয়া ৮টায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে ফুসফুসের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছিলেন এই বিএনপি নেতা।

সালাহউদ্দিন আহমেদ ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে বিএনপির সংসদ সদস্য নির্বাচিত হন। তার মৃত্যুর খবর পেয়ে মঙ্গলবার রাতেই শ্যামপুরের বাসভবনে ছুটে যান দলের অসংখ্য নেতাকর্মী।

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ও ঢাকা দক্ষিণের প্রশাসক আবদুস সালাম স্মৃতিচারণ করে বলেন, দলের প্রতিটি সংকটে সালাহউদ্দিন আহমেদের অবদান ছিল অবিস্মরণীয়।

বিএনপির এই ত্যাগী ও একনিষ্ঠ জাতীয়তাবাদী আদর্শের নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

বুধবার (১৪ অক্টোবর) বাদ জোহর শ্যামপুর-কদমতলীর লাল মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে।

ঢাকা এক্সপ্রেস/এসএস

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন