শিরোনাম
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ০৮:৩৩, ২৩ অক্টোবর ২০২৬
ফাইল ছবি
বৈদ্যুতিক লাইনের পাশের গাছের ডালপালা কর্তন ও লাইনের ব্যাকবোন অংশে কাজের জন্য কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
শুক্রবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ৬টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর ব্রাহ্মণপাড়া জোনাল অফিস।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় মাইকিং করে এ তথ্য জানানো হয়।
জোনাল অফিসের ঘোষণা অনুযায়ী, বারেশ্বর উপকেন্দ্রের বিপি১-৮ এইচ ফিডারের ব্যাকবোন লাইনে কাজ করা হবে। এ ছাড়া নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বৈদ্যুতিক লাইনের পাশের গাছের ডালপালা কাটা হবে।
এ কারণে ব্রাহ্মণপাড়া বাজার ও আশপাশের এলাকা, সাহেবাবাদ, দীর্ঘভূমি, উপজেলা সদর, উপজেলা পরিষদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ব্রাহ্মণপাড়া থানা এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের তুলনায় কাজ শেষ হতে কমবেশি সময় লাগতে পারে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে ব্রাহ্মণপাড়া জোনাল অফিস।
ঢাকা এক্সপ্রেস/এসএস