ঢাকা, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

২৫ কার্তিক ১৪৩৩, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

সাফের সেমিফাইনালে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১০:১৭, ৯ নভেম্বর ২০২৬

সাফের সেমিফাইনালে বাংলাদেশ

ছবি: ঢাকা এক্সপ্রেস

এক ম্যাচ হাতে রেখেই সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠে গেছে স্বাগতিক বাংলাদেশ ফুটবল দল। ‘এ’ গ্রুপের ম্যাচে আজ শ্রীলঙ্কা ও ভুটান ২-২ গোলে ড্র করায় বাংলাদেশের শেষ চারে খেলা নিশ্চিত হয়েছে।

দুই গ্রুপের শীর্ষ দুটি করে মোট চারটি দল সেমিফাইনালে খেলবে। ‘এ’ গ্রুপে দুই ম্যাচ খেলে ভুটানের সংগ্রহ মাত্র এক পয়েন্ট। শ্রীলঙ্কা এক ম্যাচ খেলে পেয়েছে এক পয়েন্ট। অন্যদিকে, ভুটানকে হারিয়ে এক ম্যাচে তিন পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে বাংলাদেশ।

পরের ম্যাচে বাংলাদেশ দল শ্রীলঙ্কার কাছে হারলেও শীর্ষ দুইয়ের মধ্যে থাকবে। ফলে এক ম্যাচ হাতে রেখেই বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হয়েছে।

আজ শ্রীলঙ্কার সঙ্গে ড্র করায় ভুটানকে এখন তাকিয়ে থাকতে হবে বাংলাদেশের দিকে। কারণ, পরের ম্যাচে বাংলাদেশ শ্রীলঙ্কাকে দুই গোলের ব্যবধানে হারালে লাভ হবে ভুটানের। সে ক্ষেত্রে সেমিফাইনালে খেলার সুযোগ পাবে তারা।

তবে শ্রীলঙ্কা ফুটবল দল বাংলাদেশের বিপক্ষে ড্র করলেই গ্রুপ রানার্সআপ হিসেবে সেমিফাইনালে খেলতে পারবে। তখন টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে ভুটান।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন