ঢাকা, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

২২ কার্তিক ১৪৩৩, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

ক্যারিবীয়দের গুটিয়ে দিতে দ্বিতীয় দিন মাঠে নামছে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১০:০৯, ৬ নভেম্বর ২০২৬

ক্যারিবীয়দের গুটিয়ে দিতে দ্বিতীয় দিন মাঠে নামছে বাংলাদেশ

ছবি: ঢাকা এক্সপ্রেস

সিলেট টেস্টে টসে হেরে বোলিংয়ে নেমেছে বাংলাদেশ। টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। সফরকারীদের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে ৪ উইকেট হারিয়ে ২৩৫ রান সংগ্রহ করে ক্যারিবীয়রা। দ্বিতীয় দিনে বাকি ৬ উইকেট দ্রুত তুলে নেওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ।

প্রথম দিন আলোকস্বল্পতার কারণে দুই দফায় খেলা বন্ধ হয়। তবে ব্যাট হাতে দাপট দেখিয়ে দিনটি নিজেদের করে নেয় ওয়েস্ট ইন্ডিজ। আমির জাঙ্গুর অপরাজিত সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে এগিয়ে যায় দলটি। সাদা পোশাকে নিজের সপ্তম টেস্ট খেলতে নেমেই দ্বিতীয় সেঞ্চুরির দেখা পেয়েছেন আমির জাঙ্গু।

দ্বিতীয় দিনের খেলা শুরু করেন ১১১ রান নিয়ে অপরাজিত থাকা জাঙ্গু। তার সঙ্গে ক্রিজে ছিলেন ৩৫ রানে অপরাজিত জাস্টিন গ্রিভস, যিনি নিজের ২০তম টেস্ট খেলছেন।

এর আগে প্রথম দিনের শুরুটা মোটেও ভালো হয়নি ওয়েস্ট ইন্ডিজের। নবম ওভারেই মাত্র ২৭ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। সেখান থেকে জাঙ্গু ও গ্রিভসের দৃঢ় ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় ক্যারিবীয়রা।

দ্বিতীয় দিনের শুরুতেই পেস ও স্পিনের সমন্বয়ে বোলিং আক্রমণ সাজান বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। নতুন দিনের প্রথম ওভারটি করেন হাসান মাহমুদ। তিনি দেন ১ রান। পরের ওভারে মেহেদী হাসান মিরাজ খরচ করেন ৫ রান। এরপর দিনের পঞ্চম ও ইনিংসের ৭৫তম ওভার করতে আসেন নাঈম হাসান। তার ওভার থেকে আসে ৯ রান।

৭৬ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ২৫৫ রান। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি তুলে নেওয়া আমির জাঙ্গু অপরাজিত আছেন ১২৫ রানে। অন্য প্রান্তে জাস্টিন গ্রিভস ব্যাট করছেন ৪১ রানে।

প্রথম দিনের সংক্ষিপ্ত স্কোর

ওয়েস্ট ইন্ডিজ: ২৩৫/৪ (৭০ ওভার)।

অপরাজিত ব্যাটার: আমির জাঙ্গু ১১১\* (১৭১ বল) ও জাস্টিন গ্রিভস ৩৫\* (৬২ বল)।

বাংলাদেশের উইকেটশিকারি: তাসকিন আহমেদ ২টি ও হাসান মাহমুদ ২টি।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন