ঢাকা, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসছে ভারত

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১০:৩৫, ৭ নভেম্বর ২০২৬

জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসছে ভারত

ফাইল ছবি

দীর্ঘ অপেক্ষা এবং দুবার সফর স্থগিত হওয়ার পর অবশেষে আলোর মুখ দেখতে চলেছে বাংলাদেশ-ভারতের সাদা বলের সিরিজ। আগামী বছরের শুরুতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারতীয় ক্রিকেট দল। ছয় ম্যাচের সাদা বলের সিরিজ খেলতে জানুয়ারির প্রথম সপ্তাহে ভারতীয় দলের বাংলাদেশে আসার সম্ভাবনা তৈরি হয়েছে।

শুক্রবার (০৬ নভেম্বর) এ আশাব্যঞ্জক খবর দিয়েছে ইন্ডিয়া টুডে। নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমটি জানায়, দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে এ বিষয়ে আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে।

এখন অনেকটাই পরিষ্কার যে, দীর্ঘদিন ধরে ঝুলে থাকা ভারতীয় দলের বাংলাদেশ সফর শেষ পর্যন্ত আলোর মুখ দেখতে চলেছে। পূর্বনির্ধারিত এই সফরে ভারত তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে।

এদিকে দুই দেশের ক্রিকেট বোর্ডের সম্মতি থাকলেও ভারতীয় দলের বাংলাদেশ সফর নির্ভর করছে দেশটির সরকারের অনুমোদনের ওপর। আগামী ৩ থেকে ৯ জানুয়ারি নিজেদের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার সূচি রয়েছে ভারতের। এরপর ২১ জানুয়ারি শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া সিরিজ।

ভারত যদি বাংলাদেশ সফরে আসতে চায়, তাহলে জিম্বাবুয়ে সিরিজের সূচিতে পরিবর্তন আনতে হবে।

সর্বশেষ ২০২২ সালে বাংলাদেশ সফরে এসেছিল ভারত। সেবার দুই ম্যাচের টেস্ট সিরিজের পাশাপাশি তিনটি ওয়ানডে খেলেছিল তারা। সাদা বলের সিরিজে বাংলাদেশ জিতেছিল ২-১ ব্যবধানে। এবারও সেই সাফল্যের পুনরাবৃত্তি করতে চাইবে বাংলাদেশ দল।

ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন