শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৪৫, ১২ অক্টোবর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। বৈঠকে নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে হবে।
সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে অন্যদের মধ্যে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ, আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকারসহ সংশ্লিষ্টরা উপস্থিত রয়েছেন।
এর আগে গত বৃহস্পতিবার (০৮ অক্টোবর) নির্বাচন ভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে বৈঠকের আহ্বানের বিষয়টি নিশ্চিত করেছিলেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।
আলোচ্যসূচি অনুযায়ী, বৈঠকে স্থানীয় সরকার পরিষদের সময়সূচি নির্ধারণের বিষয়ে আলোচনা হবে। এ ছাড়াও জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তাদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অর্পণ নির্ধারণের বিষয়ে এতে আলোচনা হওয়ার কথা রয়েছে।
ঢাকা এক্সপ্রেস/এসএস